শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী

চীনের জ্বালানি ঘাটতি পূরণ করবে রাশিয়া: সের্গেই ল্যাভরভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

রাশিয়া জানিয়েছে, ইরানের বন্দর অবরোধের কারণে সৃষ্ট জ্বালানি ঘাটতি পূরণে তারা চীনকে সহায়তা করতে প্রস্তুত।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বেইজিংয়ে সাংবাদিকদের বলেন, রাশিয়া নিশ্চিতভাবেই চীনসহ যেসব দেশ ন্যায্য ও পারস্পরিক সুবিধাজনকভাবে কাজ করতে আগ্রহী, তাদের জ্বালানি ঘাটতি পূরণ করতে পারে।

তিনি এই মন্তব্য করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর।

লাভরভ বলেন, বৈশ্বিক নানা সংকটের মধ্যেও রাশিয়া ও চীনের সম্পর্ক অটুট রয়েছে।

তার মতে, ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক দুই দেশের মধ্যে স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বর্তমানে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ আরোপ করেছে, যার ফলে চীনের জন্য ইরান থেকে তেল আমদানি করা কঠিন হয়ে পড়েছে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ