শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী ইতালির নেপলসে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭১ চারদিনের সফরে ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম ‘নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে’

নতুন মোসাদ প্রধান ‘জেনারেল রোমান গফম্যান’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদের নতুন প্রধান নিয়োগ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নিজের সামরিক সচিব মেজর জেনারেল রোমান গফম্যানকে বিশ্বের অন্যতম আলোচিত এ-গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে বেছে নিলেন তিনি। রোববার (১২ এপ্রিল) দেওয়া হয় এ নিয়োগের অনুমোদন।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, সুপ্রিম কোর্টের সাবেক প্রেসিডেন্ট আশের গ্রুনিসের নেতৃত্বাধীন উচ্চপদস্থ নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা কমিটি গফম্যানের প্রার্থিতা অনুমোদন করেছে।

ইয়েদিওথ আহরোনোথ পত্রিকায় প্রকাশিত এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় জানায়, কমিটির অনুমোদনের পর প্রধানমন্ত্রী নেতানিয়াহু পরবর্তী মোসাদ প্রধান হিসেবে মেজর জেনারেল রোমান গফম্যানের নিয়োগপত্রে স্বাক্ষর করেছেন। তিনি আগামী ২ জুন থেকে পাঁচ বছরের মেয়াদের জন্য তার দায়িত্ব গ্রহণ করবেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বেলারুশে জন্ম নেওয়া গফম্যান ১৯৯০ সালে বাবা-মায়ের সঙ্গে অভিবাসী হিসেবে ইসরায়েলে আসেন। ছোটবেলায় গফম্যান অধিকৃত পশ্চিম তীরের ‘এলি ইয়েশিভা’-তে পড়াশোনা করেছেন। এই ধর্মীয় স্কুলটি তার কট্টরপন্থী ইহুদিবাদী নীতির জন্য বেশ পরিচিত।

পড়াশোনা শেষে চোখের সমস্যার কারণে বিশেষ বাহিনীতে সুযোগ না পেয়ে ১৯৯৫ সালে গফম্যান ১৮৮তম আর্মার্ড ব্রিগেডে যোগ দেন। শুরুতে যা ছিল হতাশার, পরে সেটিই তার নেশায় পরিণত হয়।

পরবর্তীতে গফম্যান ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ৭ম আর্মার্ড ব্রিগেডের ৭৫তম ব্যাটালিয়নের কমান্ডার; ৩৬তম ডিভিশনের অপারেশন অফিসার; এতজিয়ন ব্রিগেডের কমান্ডার; ৭ম আর্মার্ড ব্রিগেডের কমান্ডার; ২১০তম ডিভিশনের প্রধান; ন্যাশনাল গ্রাউন্ড ট্রেনিং সেন্টারের কমান্ডার এবং কোঅর্ডিনেটর অফ গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস ইন দ্য টেরিটোরিজ-এর চিফ অফ স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি নেতানিয়াহুর সামরিক সচিব হিসেবে কর্মরত।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ