শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী ইতালির নেপলসে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭১ চারদিনের সফরে ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম ‘নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে’

হরমুজের টোল দিতে হবে ইরানি রিয়ালে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতে রয়েছে। আর এখান দিয়ে জাহাজ চালাতে অবশ্যই ইরানি রিয়ালে টোল দিতে হবে বলে জানিয়েছেন দেশটির ডেপুটি স্পিকার হাজী বাবেই।

বার্তাসংস্থা মেহের নিউজকে হাজী বাবের বলেছেন, ‘হরমুজ আমাদের রেডলাইন। এ মুহূর্তে হরমুজের পূর্ণ নিয়ন্ত্রণ আমাদের হাতে এবং টোল অবশ্যই ইরানি রিয়ালে দিতে হবে।’

ইরান হরমুজ অবরুদ্ধ করে রাখলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বলেন, গুরুত্বপূর্ণ এ সামুদ্রিক রুটটি তারা খুব শিগগিরই খুলে দিবেন। ট্রাম্প দাবি করেন, মার্কিন সেনারা সেখানে থাকা মাইন অপসারণও শুরু করেছে।

কিন্তু ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড সতর্কতা দিয়ে বলেছে, তাদের অনুমতি ছাড়া যদি কোনা জাহাজ হরমুজ পার হওয়ার চেষ্টা করে তাহলে সেটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা— অর্থাৎ ধ্বংস করে দেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, তাদের নৌবাহিনীর দুটি ডেস্ট্রয়ার হরমুজ অতিক্রম করেছে। যেগুলো মাইন অপসারণে অবদান রাখবে। তবে ইরান মার্কিনিদের এ-দাবি প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, হরমুজ দিয়ে যুক্তরাষ্ট্রের কোনো জাহাজ পার হতে পারেনি। একটি জাহাজ পার হওয়ার চেষ্টা করেছিল। কিন্তু সতর্কতার পর এটি পিছু হটেছে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ