শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী ইতালির নেপলসে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭১ চারদিনের সফরে ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম ‘নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে’

যুক্তরাষ্ট্র-ইরানের প্রথম দফার আলোচনা শেষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফার আলোচনা শেষ হয়েছে। আড়াই ঘণ্টার এই আলোচনায় পাকিস্তানি মধ্যস্থতাকারীরাও উপস্থিত ছিলেন। 

শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এই আলোচনা শুরু হয়।

পাকিস্তানের দুজন সরকারি কর্মকর্তা বিবিসি উর্দুকে নিশ্চিত করেছেন, আলোচনা ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এখন দুই দেশের প্রতিনিধিরা পাকিস্তানের আমন্ত্রণে নৈশভোজে অংশ নেবেন।

একটি সূত্র অনুযায়ী, একটি সংক্ষিপ্ত বিরতির পর ত্রিপক্ষীয় আলোচনা রোববার পাকিস্তানের স্থানীয় সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে পুনরায় শুরু হবে।

আল–জাজিরা বলছে, রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। ধীরে ধীরে তথ্য আসছে কিন্তু তা তাৎক্ষণিকভাবে যাচাই করা খুব কঠিন। আরও অপেক্ষা করতে হবে কী ঘটে। সরাসরি আলোচনা প্রায় দুই ঘণ্টা চলে। এরপর নৈশভোজের বিরতি দেওয়া হয়েছে। আবার এই আলোচনা শুরু হবে। তবে ঠিক কখন তা শুরু হবে তা নিশ্চিত করতে পারেননি আল-জাজিরার প্রতিনিধি।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৮ এপ্রিল ঘোষণা দেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে তার কথোপকথনের ভিত্তিতে তিনি ইরানের ওপর বোমা হামলা ও আক্রমণ দুই সপ্তাহের জন্য স্থগিত করছেন।

এ প্রেক্ষাপটে শাহবাজ শরিফ এক বার্তায় লেখেন, গভীর বিনয়ের সঙ্গে আমি আনন্দের সংবাদ জানাচ্ছি যে, ইরান ও যুক্তরাষ্ট্র তাদের তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

আলোচনার জন্য ১০ দফা প্রস্তাব দিয়েছে ইরান। এ প্রস্তাবের বিষয়গুলো নিয়েই প্রাথমিক আলোচনা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ