শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ইসরায়েল অশুভ শক্তি ও মানবতার জন্য অভিশাপ : খাজা আসিফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরায়েল হলো ‘অশুভ শক্তি এবং মানবতার জন্য অভিশাপ’ পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এমন মন্তব্য করেছেন। পরে ডিলিট করা ওই পোস্টে তিনি আরও বলেন যে, তিনি আশা করেন এর প্রতিষ্ঠাতারা ‘দোজখের আগুনে পুড়বে।’

খাজা আসিফের এই কড়া মন্তব্য এমন এক সময়ে এলো যখন ইসলামাবাদ মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ন্ত্রণে নিজেদেরকে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। পাকিস্তান একদিকে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধের জন্য জনসমক্ষে চাপ দিচ্ছে, অন্যদিকে ইসলামাবাদে ইরান যুদ্ধ সংক্রান্ত কূটনৈতিক আলোচনার আয়োজক হিসেবে প্রস্তুতি নিচ্ছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম তার দেশে দ্রুততম সময়ে হামলা করার জন্য পাকিস্তানের সমর্থন চেয়েছিলেন। খবর জেরুজালেম পোস্টের।

মুছে ফেলা ওই পোস্টে বৃস্পতিবার (৯ এপ্রিল) খাজা আসিফ লিখেছিলেন, ‘ইসরায়েল অশুভ শক্তি এবং মানবতার জন্য অভিশাপ।’ যখন ইসলামাবাদে শান্তি আলোচনা চলছে, তখন লেবাননে ‘গণহত্যা’ চালানো হচ্ছে। পোস্টে তিনি আরও বলেন, ‘ইসরায়েল নিরপরাধ বেসামরিক মানুষকে হত্যা করছে প্রথমে গাজায়, তারপর ইরানে এবং এখন লেবাননে এবং এই রক্তপাত কোনো বিরতি ছাড়াই অব্যাহত রয়েছে।

খাজা আসিফ তার পোস্টে আরও লিখেন, যারা ফিলিস্তিনি ভূখণ্ডে ইউরোপীয় ইহুদিদের হাত থেকে মুক্তি পেতে ক্যানসারের মতো এই রাষ্ট্র তৈরি করেছে, তারা দোজখের আগুনে পুড়বে।

তার এই ভাষা সাধারণ কূটনৈতিক সমালোচনাকে ছাড়িয়ে গেছে এবং এটি বর্তমান দায়িত্বরত কোনো পাকিস্তানি কর্মকর্তার পক্ষ থেকে ইসরায়েল বিরোধী সবচেয়ে উত্তেজনাকর বক্তব্যগুলোর একটি। যদিও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার আরও আনুষ্ঠানিক ভাষা ব্যবহার করেছে, তবুও তাদের সুর ছিল কঠোর। তারা বলেছে, লেবাননে ইসরায়েলের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন এবং মৌলিক মানবিক নীতিগুলোর চরম লঙ্ঘন।

গত মাসেও মন্ত্রণালয়টি লেবাননে ইসরায়েলের অব্যাহত সামরিক আগ্রাসনের নিন্দা জানিয়ে বলেছিল, পাকিস্তান লেবাননের জনগণের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করছে। খাজা আসিফ অবশ্য আগে থেকেই ইসরায়েলের বিরুদ্ধে বক্তব্য দিয়ে আসছেন। জানুয়ারিতে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে মানবতার সবচেয়ে বড় অপরাধী হিসেবে অভিহিত করেছিলেন এবং তাকে আটক করে করে আদালতে হাজির করার আহ্বান জানিয়েছিলেন। গত মার্চ মাসে খাজা আসিফ লিখেছিলেন, ‘জায়নবাদ মানবতার জন্য একটি হুমকি।’ এর মাধ্যমে তিনি ইসরায়েলি নীতির সমালোচনা থেকে সরে এসে সরাসরি জায়নবাদকেই আক্রমণ করেন।

তবে বৃহস্পতিবারের এই মন্তব্যের সময়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার জন্য কূটনীতির কেন্দ্রবিন্দু হিসেবে ইসলামাবাদ নিজেকে একজন মধ্যস্থতাকারী এবং আঞ্চলিক স্থিতিশীলতাকারী হিসেবে তুলে ধরার চেষ্টা করছে, ঠিক তখন একজন জ্যেষ্ঠ মন্ত্রী কেবল ইসরায়েলের কর্মকাণ্ড নয়, বরং রাষ্ট্রটির সৃষ্টিকেই আক্রমণ করলেন।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লাইটার এবং ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি খাজা আসিফের এই উত্তেজনাকর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ