শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী ইতালির নেপলসে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭১ চারদিনের সফরে ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম ‘নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে’

হরমুজ প্রণালিতে ফি-গ্রহণ বন্ধের তাগাদা ট্রাম্পের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কড়া সতর্কবার্তা দিয়ে বলেছেন, যদি তারা হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজ থেকে চাঁদা আদায় করে, তবে তা ‘এখনই বন্ধ করতে হবে’!

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) এনবিসি নিউজের এক প্রতিবেদনে জানানো হয় এ তথ্য।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, শোনা যাচ্ছে ইরান হরমুজ প্রণালি দিয়ে যাওয়া ট্যাংকার থেকে ফি নিচ্ছে। তারা যেন এটা না করে। আর যদি করে, তবে এখনই বন্ধ করা উচিত।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সদ্য ঘোষিত নাজুক যুদ্ধবিরতির মাত্র দুই দিনের মাথায় এমন ঘোষণা সামনে এসেছে। এর আগে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, ইরান যদি হরমুজ প্রণালি সম্পূর্ণ, নিরাপদ ও অবাধভাবে খুলে দেয়, তাহলে যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের জন্য সামরিক অভিযান স্থগিত রাখবে। কিন্তু এখনো ওই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হয়নি। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল সরবরাহ এই পথ দিয়ে হয়, ফলে এর ওপর নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা বৈশ্বিক অর্থনীতিতেও প্রভাব ফেলছে।

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ইরান জাহাজ চলাচলের অনুমতি দিতে শিপিং কোম্পানিগুলোর কাছ থেকে ক্রিপ্টোকারেন্সিতে ফি নেওয়ার পরিকল্পনা করছে। যদিও এ বিষয়ে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।

আরেকটি পোস্টে ট্রাম্প বলেন, আমার কারণে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না। তিনি দাবি করেন, খুব শিগগিরই তেল সরবরাহ স্বাভাবিক হবে। আর এটা করা হবে, তাতে ইরানের সহযোগিতা থাকুক বা না থাকুক।

এদিকে ট্রাম্প ওয়াল স্ট্রিট জার্নালের সম্পাদকীয় বোর্ডের সমালোচনা করে বলেন, তারা তার ইরান নীতিকে ‘অকাল বিজয়’ হিসেবে আখ্যা দিয়েছে। এর জবাবে ট্রাম্প বলেন, এটি সত্যিই একটি বিজয় এবং এতে কোনো তাড়াহুড়ো নেই।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ