শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী ইতালির নেপলসে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭১ চারদিনের সফরে ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম ‘নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে’

ইরানকে ঘিরে অবস্থান অব্যাহত রাখবে মার্কিন সেনাবাহিনী: ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে ঘিরে মার্কিন সামরিক জাহাজ ও বিমানের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। চুক্তির শর্ত পূরণে তেহরান ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র আবারও চালাবে, বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।

বুধবার (৮ এপ্রিল) তিনি বলেন, অতিরিক্ত গোলাবারুদ ও অস্ত্রসহ সব মার্কিন জাহাজ, বিমান ও সামরিক সদস্যরা ইরান এবং এর আশপাশে অবস্থান করবে, যতক্ষণ না পর্যন্ত যুদ্ধের চুক্তিটি পরিপূর্ণ কার্যত হচ্ছে।

তিনি আরও বলেন, যদি কোনো কারণে ইরান শর্ত মানতে ব্যর্থ হয়, তাহলে আবারও বড়, ভয়াবহ ও শক্তিশালী গোলাবর্ষণ শুরু হবে।

এর আগে, একইদিনে ইরান জানিয়েছে, লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থায়ী শান্তি চুক্তির আলোচনা এগিয়ে নেওয়া অযৌক্তিক। ওই হামলায় শতশত মানুষ নিহত হয়েছে।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই পক্ষের অবস্থানে বড় ধরনের অমিল দেখা গেছে। ট্রাম্প দাবি করেন, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে সম্মত হয়েছে।

এদিকে বিপরীত বলছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যেতে পারবে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ