শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী ইতালির নেপলসে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭১ চারদিনের সফরে ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম ‘নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে’

লেবাননে ইসরায়েলের হামলা: ১০ মিনিটে শতাধিক নিহত-আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

লেবাননের রাজধানী বৈরুত ও দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। 

বুধবার (৮ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধ্যার দিকে ১০ মিনিটের ব্যবধানে একসঙ্গে অসংখ্য জায়গায় হামলা চালায় দখলদাররা। এতে কয়েক মিনিটের মধ্যেই লেবাননে কয়েকশ মানুষ নিহত ও আহত হয়েছেন।

লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরদ্দিন এই হতাহতের তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, এত মানুষ আহত ও নিহত হয়েছেন যে হাসপাতালগুলোতে আর রোগীদের জায়গা দেওয়া যাচ্ছে না।

তিনি সংবাদমাধ্যম আলজাজিরাকে বলেছেন, “বৈরুতে ও অন্যান্য জায়গায় ইসরায়েলের হামলার কারণে হাসপাতালগুলো শহিদ ও আহত মানুষে ভরে উঠেছে।”

লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেছেন, ইসরায়েল এখন তাদের প্রতিরক্ষাবিহীন বেসামরিক নাগরিকদের হত্যা শুরু করেছে।

তিনি বলেন, “ইসরায়েল যুদ্ধ বন্ধের সকল আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টাকে সম্পূর্ণরূপে উপেক্ষা করছে। পাশাপাশি তারা আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক মানবিক আইনের নীতিগুলোকেও চরম অবজ্ঞা করছে, যা তারা কোনোকালেই মেনে চলেনি।”

“লেবাননের সকল মিত্রদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, সম্ভাব্য সকল উপায়ে এই আগ্রাসন বন্ধে আমাদের সহায়তা করুন।”

রেডক্রস জানিয়েছে, ইসরায়েলি হামলার পর তাদের ১০০টি অ্যাম্বুলেন্স বিভিন্ন জায়গায় আহত ও নিহতদের উদ্ধার করতে গেছে।

আজ বুধবার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি হয়। এ সময় বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের পাশাপাশি তাদের মিত্ররাও যুদ্ধ বন্ধ করবে। কিন্তু ইসরায়েল এ শর্ত মানেনি। তারা লেবাননে হামলা করেই যাচ্ছে। এরমধ্যে সর্বশেষ ব্যাপক হামলা চালিয়ে শত শত মানুষকে হত্যা ও আহত করেছে তারা।

সূত্র: আলজাজিরা

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ