শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী ইতালির নেপলসে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭১ চারদিনের সফরে ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম ‘নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে’

মধ্যস্থতার নামে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়ন করছে পাকিস্তান: মাওলানা ফজলুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ থামাতে মধ্যস্থতার ভূমিকা পালন করছে পাকিস্তান। তবে পাকিস্তান সরকারের এই মধ্যস্থতার কড়া সমালোচনা করেছেন দেশটির বিরোধী দলীয় নেতা এবং প্রখ্যাত আলেম মাওলানা ফজলুর রহমান। তিনি দাবি করেছেন শান্তি আলোচনার নামে পাকিস্তান সরকার কার্যত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়ন করছে।

সোমবার (৬ এপ্রিল) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মাওলানা ফজলুর রহমান বলেন, একদিকে ফিলিস্তিনে গণহত্যা চলছে, অন্যদিকে লেবানন ও ইরানে আগ্রাসন চালাচ্ছে ইসরাইল ও তার মিত্ররা। এই অস্থিতিশীল পরিস্থিতির মাঝে পাকিস্তান সরকার যুদ্ধবিরতির মধ্যস্থতার নামে মূলত মার্কিন এজেন্ডা বাস্তবায়ন করছে। তিনি অভিযোগ করেন, সরকার একদিকে বিদেশি শক্তির তোষামোদি করছে, আর অন্যদিকে দেশের মানুষকে বোকা বানিয়ে রাখছে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে এই বর্ষীয়ান নেতা বলেন, সরকার দাবি করছে হরমুজ প্রণালী দিয়ে ১০টি তেলবাহী জাহাজ করাচি পৌঁছানোর অনুমতি পেয়েছে। যদি তাই হয়, তবে দেশে কেন বারবার তেলের দাম বাড়ানো হচ্ছে? এসব তেল কি তবে অন্য কোনো দেশে পাচার করা হয়েছে? জাতি জানতে চায় এই জাহাজগুলো আসলেও করাচিতে নোঙর করেছে কি না।

সেনাপ্রধান আসিম মুনিরের ভূমিকার সমালোচনা করে তিনি একে ‘জাতির সঙ্গে তামাশা’ বলে উল্লেখ করেন। মাওলানা ফজলুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, যে সরকার নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে না এবং ট্রাম্প প্রশাসনের ব্যর্থ নীতির পদাঙ্ক অনুসরণ করে, তারা জনগণের সেবা করতে পারে না। সরকারের এই ব্যর্থতা ও ভুল পররাষ্ট্রনীতির প্রতিবাদে আগামী ১২ এপ্রিল পাকিস্তানজুড়ে বড় ধরনের বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন তিনি।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ