শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী ইতালির নেপলসে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭১ চারদিনের সফরে ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম ‘নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে’

চুক্তির সম্ভাবনা নেই যুক্তরাষ্ট্র-ইরানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার (০৭ এপ্রিল) রাতের মধ্যে ইরানকে তার শর্ত অনুযায়ী চুক্তি করতে ডেডলাইন বা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছেন। তিনি হুমকি দিয়েছেন, যদি ইরান এ-সময়ের মধ্যে চুক্তি না করে তাহলে দেশটিকে ধ্বংস করে দেওয়া হবে।

তবে মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছে, চুক্তির সম্ভাবনা নেই ট্রাম্পের এই ডেডলাইনের মধ্যে। কারণ, দুই দেশের মধ্যে যেসব ইস্যু নিয়ে মতপার্থক্য, সেগুলোর ব্যবধান অনেক বেশি। আর মঙ্গলবার রাতের মধ্যে তারা ইস্যুগুলো নিয়ে একমত হতে পারবে না দেশদুটো।

সংবাদমাধ্যমটি বলছে, ট্রাম্প তার কাছের লোকদের কাছে বলেছেন চুক্তি হওয়া নিয়ে তিনি খুব বেশি আশাবাদী নন। যদিও আলোচনার মাধ্যমে বর্তমান পরিস্থিতি বদলে যাওয়ার প্রত্যাশা তিনি লালন করেন।

প্রতিবেদনে সংবাদমাধ্যমটি আরও জানায়, ট্রাম্প হয়ত মঙ্গলবার (০৭ এপ্রিল) সন্ধ্যায় ইরানের ব্রিজ ও বিদ্যুৎ অবকাঠামোতে হামলার নির্দেশ দিতে পারেন। কিন্তু এ নিয়ে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সদস্যরা উদ্বিগ্ন। তারা আশঙ্কা করছেন ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা হলে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বেড়ে যাবে। আগামী মধ্যবর্তী নির্বাচনে এর প্রভাব পড়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে।

ট্রাম্পের সম্ভাব্য হামলার নির্দেশের ব্যাপারে জানতে চাইলে হোয়াইট হাউজের প্রেসসচিব ক্যারোলিন লেভেট বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পই ভালো জানেন তিনি কী করবেন। তার সিদ্ধান্তের বিষয়টি খুব দ্রুতই স্পষ্ট হবে।’

সূত্র: ওয়ালস্ট্রিট জার্নাল

জেডএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ