শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

তানজানিয়া সফরে কাবার ইমাম, ৬০ হাজার মুসলিমের সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

তানজানিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত ও হেফজ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন পবিত্র কাবার ইমাম ও খতিব শায়খ বদর আত-তুর্কি। কোরআন প্রতিযোগিতাটি বদর আস-সালাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। সেখানে প্রায় ৬০ হাজারের বেশি মুসলমান উপস্থিত ছিলেন।

কাবার ইমাম শায়খ বদর আত-তুর্কি ৪ এপ্রিল তিনি তানজানিয়া পৌঁছান। দারুসসালামে অবস্থিত জুলিয়াস নায়ারারে আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে জানান দেশটির প্রধান মুফতি শায়খ আবু বকর জুবায়ের, তানজানিয়ায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মুসলিম নেতৃবৃন্দ।

আরও পড়ুন: কওমি সিলেবাসে ‘সিরাত’ অবহেলার শিকার হওয়া বেদনাদায়ক: মুহাম্মদ যাইনুল আবিদীন

সফরকালে শায়খ বদর আত-তুর্কি আন্তর্জাতিক হেফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়া ছাড়াও তানজানিয়াজুড়ে একাধিক দাওয়া কার্যক্রমে অংশ নেবেন। তার কর্মসূচির মধ্যে রয়েছে বিভিন্ন মসজিদে বক্তৃতা প্রদান এবং স্থানীয় মুসলিম নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য বৈঠক। যার লক্ষ্য হলো- ধর্মীয় বোঝাপড়াকে অনুপ্রাণিত ও শক্তিশালী করা।

এই সফরে তার সঙ্গে রয়েছেন সৌদি আরবের প্রখ্যাত আলেম মুহাম্মদ আল-আরিফি। তিনি সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রীর সিনিয়র উপদেষ্টা হিসেবে কর্মরত।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ