শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

টানা ৩৭ দিন ধরে ইন্টারনেট ব্ল্যাকআউটে ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানে চলমান ইন্টারনেট ব্ল্যাকআউট বিশ্বে নজিরবিহীন রেকর্ড গড়েছে বলে জানিয়েছে ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস।

সংস্থাটির তথ্য অনুযায়ী, দেশব্যাপী এই ইন্টারনেট বন্ধ এখন পর্যন্ত যেকোনো দেশের তুলনায় সবচেয়ে দীর্ঘস্থায়ী। এটি টানা ৩৭ দিনে (৮৬৪ ঘণ্টা) পৌঁছেছে, যা আগের সব জাতীয় পর্যায়ের ইন্টারনেট শাটডাউনের রেকর্ড ছাড়িয়ে গেছে।

নেটব্লকস আরও জানায়, অন্য কিছু দেশে আংশিক বা অঞ্চলভিত্তিক ইন্টারনেট বন্ধ দীর্ঘ সময় চললেও, পুরো দেশজুড়ে এমন দীর্ঘ সময়ের সম্পূর্ণ ব্ল্যাকআউট এই প্রথম দেখা গেল।

এই দীর্ঘমেয়াদি ইন্টারনেট বিচ্ছিন্নতার ফলে ইরানের সাধারণ জনগণ কার্যত বৈশ্বিক যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে দাবি করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ