শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ইসরায়েলবিরোধী পোস্ট, ইউরোপীয় পার্লামেন্টের মুসলিম সদস্য গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ফ্রান্সের রাজনৈতিক দল ‘লা ফ্রান্স ইনসুমিজ’ (এলএফআই) থেকে নির্বাচিত ইউরোপীয় পার্লামেন্টের মুসলিম সদস্য রিমা হাসানকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। গত মাসে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) ১৯৭০-এর দশকে ইসরাইলি বিমানবন্দরে একটি সন্ত্রাসী হামলার বিষয়ে মন্তব্য করার অভিযোগে গত বৃহস্পতিবার তাকে হেফাজতে নেওয়া হয়।

এলএফআই নেতা জঁ-লুক মেলঁশোঁ এই গ্রেপ্তারের খবর নিশ্চিত করে সরকারের তীব্র সমালোচনা করেছেন। ফরাসি সংবাদমাধ্যম লে প্যারিসিয়েন জানিয়েছে, রিমা হাসানের পোস্টটি ‘সন্ত্রাসবাদের সমর্থনে উনকানি’ হিসেবে গণ্য হতে পারে এমন সন্দেহে কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করেছে।

আরও পড়ুন: হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধবিমান ভূপাতিত , দাবি ইরানের

তদন্তকারীদের মতে, রিমা হাসানের বিতর্কিত পোস্টটি ছিল ১৯৭২ সালে তেল আবিবের লোদ বিমানবন্দরে জাপানি রেড আর্মি নামক একটি উগ্র বামপন্থী গোষ্ঠীর চালানো হামলার বিষয়ে। সেই ভয়াবহ হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছিলেন। রিমা হাসান তার এক্স অ্যাকাউন্টে সেই হামলার জন্য দায়ী একজন দণ্ডিত ব্যক্তির মন্তব্য উদ্ধৃত করেছিলেন, যেখানে ফিলিস্তিনি ভূখণ্ডে ‘নিপীড়নের’ দোহাই দিয়ে ওই হত্যাকাণ্ডকে যৌক্তিক করার চেষ্টা করা হয়েছিল। যদিও পরবর্তীতে তিনি পোস্টটি মুছে ফেলেন, তবে ফরাসি আইন প্রয়োগকারী সংস্থাগুলো একে জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ মনে করছে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ