শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধবিমান ভূপাতিত , দাবি ইরানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

 

একই দিনে ইরান যুক্তরাষ্ট্রের আরেকটি  যুদ্ধবিমান ভূপাতিত করেছে। গতকাল শুক্রবার (০৩ এপ্রিল) দেশটির মধ্যাঞ্চলে ভূপাতিত হয় মার্কিনিদের একটি এফ-১৫ নামক একটি বিমান। বিমানে থাকা দুইজন ক্রুয়ের মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে। অপরজন এখনো নিখোঁজ আছেন। তাকে উদ্ধারে ব্যাপক অভিযান চালাচ্ছে মার্কিন সেনারা।

এফ-১৫ মডেলের ওই যুদ্ধবিমান যখন ভূপাতিত করা হয় তখন প্রায় একই সময়ে হরমুজ প্রণালির কাছে পারস্য সাগরে আছড়ে পড়ে এ-১০ ওয়ার্থগ মডেলের আরেকটি যুদ্ধবিমান। এ বিমানের একমাত্র পাইলটকে উদ্ধার করা হয়েছে।

এ-১০ ওয়ার্থগ যুদ্ধবিমানটি ছোট ছোট লক্ষবস্তুতে আঘাত হানতে কার্যকরী। ধারণা করা হচ্ছে হরমুজ প্রণালিতে অভিযান চালাতে গিয়েছিল এটি।

এদিকে মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলিন লেভেট সংবাদমাধ্যম সিএনএনকে জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধবিমান ভূপাতিত করার বিষয়ে অবহিত করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, এফ-১৫ যুদ্ধবিমানের একজনকে উদ্ধার করতে সমর্থ হয়েছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অপরজন এখনো নিখোঁজ। তিনি কি অবস্থায় আছেন সেটি কেউ জানে না।

এফ-১৫ যুদ্ধবিমানে দুজন ক্রু থাকেন। এরমধ্যে একজন পাইলট। অপরজন অস্ত্র সিস্টেম অফিসার হিসেবে কাজ করেন।

 

সূত্র: আনাদোলু

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ