শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের আহ্বান পুতিন ও বিন জায়েদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে টেলিফোনে আলাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। 

বুধবার (১ এপ্রিল) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা এই অঞ্চলের অস্থিতিশীল সামরিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন। বিশেষ করে বেসামরিক মানুষের হতাহত হওয়া এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতির বিষয়টি তাদের আলোচনায় গুরুত্ব পায়।

দুই দেশের রাষ্ট্রপ্রধানই যত দ্রুত সম্ভব এই সংঘাত বন্ধের ওপর জোর দিয়েছেন। তাঁরা বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর ন্যায়সংগত স্বার্থ বজায় রেখে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে এই সংকটের সমাধান করতে হবে।

সূত্র: আল-জাজিরা

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ