শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

যুক্তরাষ্ট্রকে বিশ্বের সবচেয়ে বড় ‘দুর্বৃত্ত রাষ্ট্র’ বললেন হামিদ মীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পাকিস্তানের খ্যাতনামা সাংবাদিক ও উপস্থাপক হামিদ মীর যুক্তরাষ্ট্রকে বিশ্বের সবচেয়ে বড় দুর্বৃত্ত রাষ্ট্র হিসেবে অভিহিত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধকামী নীতির বিরুদ্ধে লাখ লাখ মানুষের ক্ষোভকে ‘শাসন পরিবর্তনের দাবি’ হিসেবে উল্লেখ করে বলেছেন, মার্কিন সমাজে ট্রাম্পবিরোধী মনোভাব তীব্র হয়েছে।

পাকিস্তানের জিও নিউজ চ্যানেলের খ্যাতনামা উপস্থাপক হামিদ মীর ‘অবাধ্য ট্রাম্পের প্রতিকার’ শিরোনামে একটি লেখায় এসব কথা বলেছেন। তিনি বলেন, মার্কিন জনগণ দীর্ঘদিন ধরেই তাদের নিজেদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি ত্যক্ত-বিরক্ত, কিন্তু ২৮ মার্চ এই বিরক্তি দেশব্যাপী গণ-অভ্যুত্থানে পরিণত হয়েছে।

হামিদ মীর আরও বলেন, একদিনে আমেরিকার বহু শহরের লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসে এবং ‘রাজা চাই না - ট্রাম্প দূর হও’ স্লোগান দেয়।

২০২৬ সালের মার্চের শুরুতে ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের উপর হামলা চালিয়ে এবং শাসনব্যবস্থা পরিবর্তনের জন্য ইরানি জনগণকে রাস্তায় নামতে বলার মাত্র চার সপ্তাহের মধ্যেই, মার্কিন জনগণই ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে।

এই গণ-অভ্যুত্থানের সবচেয়ে বড় কারণ হলো- ট্রাম্পের ইরানবিরোধী যুদ্ধ আমেরিকার জনগণের উপরও অর্থনৈতিক আঘাত হেনেছে।

হামিদ মীর লিখেছেন, ট্রাম্প বিশ্বাস করতেন যে, ইরানের ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ির হত্যার পর ইরানে শাসনব্যবস্থার পরিবর্তন ঘটবে এবং ঠিক যেমনভাবে ভেনিজুয়েলার প্রেসিডেন্টের গ্রেফতারের পর মার্কিন কোম্পানিগুলো দেশটির তেল ভান্ডার লুট করেছিল, ইরানেও একই ঘটনা ঘটবে।

কিন্তু ইরান ইস্যু নিয়ে ট্রাম্পের সব ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হয়েছে। ইরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে এবং বিশ্বজুড়ে তেল সংকট দেখা দিয়েছে।

 

এই যুদ্ধ যত দীর্ঘায়িত হতে থাকবে, ট্রাম্পের প্রতি জনগণের অসন্তোষ ততই ঘৃণায় পরিণত হবে। ইউরোপীয় দেশগুলোও ট্রাম্পের ইরানবিরোধী যুদ্ধে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে।

পাকিস্তানি টিভি চ্যানেল জিও নিউজের উপস্থাপক আরও বলেন, ইরান পারস্য উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে, যা পরাশক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের সুনামকেও ক্ষতিগ্রস্ত করেছে।

তিনি উল্লেখ করেন- বিখ্যাত মার্কিন গবেষক নোয়াম চমস্কি বহু বছর আগে একটি বই লিখেছিলেন, যার অনুবাদ ‘রোগ স্টেটস’ শিরোনামে প্রকাশিত হয়েছিল।

চমস্কি এই বইয়ে লিখেছেন, যুক্তরাষ্ট্র ইরান, ইরাক এবং উত্তর কোরিয়াকে দুর্বৃত্ত রাষ্ট্র হিসেবে ঘোষণা করে, কিন্তু বাস্তবে বিশ্বের সবচেয়ে বড় দুর্বৃত্ত রাষ্ট্র হলো স্বয়ং যুক্তরাষ্ট্র, যে কিনা কোনো আন্তর্জাতিক আইন মানে না।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ