শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে নতুন বার্তা ইরানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে নতুন বার্তা দিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, হরমুজ প্রণালিটি সম্পূর্ণভাবে বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত কোনো জাহাজ এদিক দিয়ে চলাচলের চেষ্টা করলে সেগুলোকে লক্ষ্যবস্তু করা হতে পারে।

শনিবার (৭ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ আপডেটে জানানো হয়, ইরানের সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে প্রণালিতে জাহাজ চলাচল আগের তুলনায় কমে গেছে।

তিনি বলেন, যে কোনো জাহাজ চাইলে হরমুজ প্রণালি অতিক্রম করতে পারবে, তবে এর নিরাপত্তার দায়িত্ব সংশ্লিষ্ট জাহাজ কর্তৃপক্ষকেই নিতে হবে।

একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের কোনো জাহাজ হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করে, আমরা সেগুলোকে লক্ষ্যবস্তু করব।

উল্লেখ্য, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ দিয়ে গত বছর প্রতিদিন প্রায় ১ কোটি ৫০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল এবং প্রায় ৫০ লাখ ব্যারেল তেলজাত পণ্য পরিবহন করা হয়েছে। এসব জ্বালানির বড় অংশই এশিয়ার বিভিন্ন দেশে সরবরাহ করা হয়।

তবে সাম্প্রতিক উত্তেজনা ও নতুন বিধিনিষেধের কারণে তেলবাহী ট্যাংকারের চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। সংশ্লিষ্টদের ধারণা, ইরানের সর্বশেষ ঘোষণার ফলে হরমুজ প্রণালি দিয়ে আবারও তেলবাহী জাহাজ চলাচল কিছুটা বাড়তে পারে।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ