শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব

ভারতে মুসলিম শিক্ষার্থীদের সাহরি-ইফতারিতে বাধা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের অন্ধ্রপ্রদেশে কুর্মুলের সরকারি নার্সিং কলেজের কাশ্মিরি শিক্ষার্থীদের নামাজ, হিজাব পরিধান ও সাহরি-ইফতারিতে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়; তাদেরকে বরখাস্তের হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তারা।

রোববার (১ মার্চ) ভারতীয় একটি সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করে। ওই প্রতিবেদনে বলা হয়, কলেজ প্রশাসন শিক্ষার্থীদের রমজানে নামাজ পড়তে দিতে অস্বীকার, হিজাব পরার ওপর বিধিনিষেধ, বরখাস্তের হুমকি এবং মৌখিক গালিগালাজ, এমনকি তাদের ‘সন্ত্রাসী’ বলা-সহ বিভিন্ন মাধ্যমে টার্গেট করেছে।

জম্মু ও কাশ্মির স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (জেকেএসএ) জানিয়েছে, দেশটির প্রধানমন্ত্রীর বিশেষ বৃত্তি প্রকল্পের (পিএমএসএসএস) অধীনে বিএসসি নার্সিং পড়তে আসা জম্মু ও কাশ্মিরের শিক্ষার্থীরা অভিযোগ করেছেন যে তাদের কাশ্মিরি পরিচয় এবং ধর্মের ভিত্তিতে লক্ষ্যবস্তু করা হচ্ছে।

অ্যাসোসিয়েশনটি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর কাছে জরুরি হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছে, যেখানে বলা হয়েছে যে শিক্ষার্থীরা ‘পরিকল্পিত বৈষম্য, অপমান এবং হয়রানির’ অভিযোগ করেছে, যা ভয়, অপমান ও মানসিক যন্ত্রণার পরিবেশ তৈরি করেছে এবং তাদের শিক্ষাগত কর্মক্ষমতা এবং সামগ্রিক সুস্থতার ওপর মারাত্মক প্রভাব ফেলছে।

শিক্ষার্থীরা অভিযোগ করেছে যে, নিয়মিত ফি-দিয়ে বোর্ডিংয়ে থাকা সত্ত্বেও, কর্তৃপক্ষ তাদের জিজ্ঞাসা করেছে, ‘রোজা এবং ধর্মীয় অনুশীলনে এতটা আগ্রহী হয়ে তারা কেন এই কলেজটি বেছে নিলো।’ মন্তব্যগুলোকে ছাত্রীরা বৈষম্যমূলক এবং অনুপযুক্ত বলে বর্ণনা করেছেন।

তারা আরো দাবি করেছেন, যে রমজানের সময় তাদের সাধারণ সাহরি ও ইফতারের ব্যবস্থার অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে। এমনকি, সেহরি ও ইফতারের জন্য বাইরে থেকে খাবার আনতেও তাদের বাধা

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ