শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব

ইসরায়েলের তেল আবিব ও হাইফায় ইরানের মিসাইল হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মধ্যপ্রাচ্যের উত্তেজনা সময়ে সময়ে তীব্র হয়ে উঠেছে। ইসরায়েলের তেল আবিব ও হাইফায় ইরানের ক্ষেপণাস্ত্র আঘাতের খবর সামনে এসেছে। 

রবিবার (১ মার্চ) ভোরে চালানো এই হামলার পর বিভিন্ন স্থানে বিস্ফোরণ ও ধ্বংসের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

তেহরান থেকে প্রকাশিত বেসরকারি সংবাদ সংস্থা তাসনিম জানায়, ইরানের পাল্টা হামলার অংশ হিসেবে রবিবার ভোরে তেল আবিব, হাইফায় বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডজুড়ে সাইরেন বেজে ওঠে।

অনলাইনে ছড়িয়ে পড়া ছবিতে তেল আবিবে ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র দেখা গেছে। অন্য কিছু ছবিতে হাইফায় বড় বিস্ফোরণ ও ক্ষেপণাস্ত্রের আঘাতের প্রভাব স্পষ্ট।

তাসনিমের প্রতিবেদনে বলা হয়, শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে যুক্তরাষ্ট্র, ইসরায়েল দেশটিতে হামলা শুরু করার পর ইরান পাল্টা হিসেবে অধিকৃত ভূখণ্ড ও অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালায়।

এ পর্যন্ত বিভিন্ন আঞ্চলিক দেশে অবস্থিত ১৪টি মার্কিন ঘাঁটি ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আওতায় এসেছে বলে দাবি করা হচ্ছে।

সূ্ত্র: তাসনিম

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ