শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই

ইরানে বাজারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইরানে বাজারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪
 
ইরানে একটি ফল-শাকসবজির বাজারে বিধ্বস্ত হয়েছে একটি সামরিক হেলিকপ্টার। এতে কমপক্ষে ৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার ইরানের দোরচেহ শহরে ঘটেছে এ ঘটনা। 

এ শহরটি ইরানের ইস্ফাহান প্রদেশে অবস্থিত। রাজধানী তেহরান থেকে দোরচেহ-এর দূরত্ব ৩৩০ কিলোমিটার।

ইস্ফাহান প্রদেশটি সামরিক কৌশলগত দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ। এই প্রদেশে ইরানের কয়েকটি বড় বিমান ঘাঁটি এবং দেশটির পরমাণু প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কিছু ঘাঁটি রয়েছে।

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারটি প্রশিক্ষণ ফ্লাইটে ছিল, কিছুক্ষণ ওড়ার পর অনেকটা আকস্মিকভাবেই সেটি বাজারে আছড়ে পড়ে। পাইলট এবং সহ-পাইলট ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তাদের সঙ্গে নিহত হয়েছেন বাজারের যে স্থানে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে পড়েছে সেখানে দাঁড়িয়ে থাকা দু’জন মানুষ।

এই নিয়ে মাত্র এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার বিধ্বস্ত হলো ইরানের কোনো সামরিক এয়ারক্রাফট। কয়েক দিন আগে দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর হামেদানে একটি বিমান বাহিনীর একটি এ-৪ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছিল। এতে বিমানটির চালক নিহত হয়েছিলেন।

সূত্র : এএফপি

 

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ