শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই

মুসলিম নারীদের কম্বল দিলেন বিজেপি নেতা, সমালোচনার ঝড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের রাজস্থান রাজ্যের টঙ্ক সোয়াই মাধোপুর এলাকার বিজেপি নেতা ও সাবেক সংসদ সদস্য সুখবীর সিং জনপুরিয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। ভিডিওটিতে দেখা যায়, কম্বল বিতরণ কর্মসূচিতে তিনি মুসলিম নারীদের কম্বল দিতে অস্বীকৃতি জানান।

২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত সংসদ সদস্য থাকা এই নেতাকে ভিডিওতে বলতে শোনা যায়, যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গালি দেয়, তাদের কম্বল পাওয়ার কোনো অধিকার নেই। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সুখবীর সিং একদল নারীর মধ্যে কম্বল বিতরণ করছেন। এ সময় তিনি এক নারীর নাম জিজ্ঞাসা করেন। নাম শুনে যখন বুঝতে পারেন ওই নারী মুসলিম, তখন তিনি তার সহযোগীদের ওই নারীকে কম্বল না দেওয়ার নির্দেশ দেন।

এরপর সুখবীর সিং বলেন, ‘আমার কথা শোনো, যারা (প্রধানমন্ত্রী) মোদিকে গালি দেয়, তাদের কম্বল নেওয়ার কোনো অধিকার নেই। তোমাদের কাছে খারাপ লাগলেও আমার কিছু করার নেই।’ এরপর তিনি মুসলিম নারীদের ওই স্থান ত্যাগ করতে বলেন। সূত্র: এনডিটিভি

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ