২০২৬ সালের নববর্ষ সম্মাননা তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্য। এর মধ্যে ৩০ জনেরও বেশি ব্রিটিশ মুসলিমের নাম ঠাঁই পেয়েছে। জনসেবা, স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা, সংস্কৃতি ও কমিউনিটি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তাদের এই সম্মান দেওয়া হয়েছে।
মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই তালিকায় কমান্ডার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার থেকে শুরু করে ব্রিটিশ এম্পায়ার মেডেল পর্যন্ত সব স্তরের সম্মাননায় মুসলিমদের স্বীকৃতি দেওয়া হয়েছে।
মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের উপ-মহাসচিব মাসউদ আহমেদ বলেন, গ্লাসগো সেন্ট্রাল মসজিদে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা মানুষ থেকে শুরু করে ফিনটেক খাতের পথিকৃৎ, ক্রিকেটে অবদান রাখা ব্যক্তি থেকে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় পরিবহন সেবা নিশ্চিতকারী, সব ক্ষেত্রেই মুসলিমরা ব্রিটেনকে আরও ভালো দেশ হিসেবে গড়তে অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন।
সিবিই প্রাপ্তরা