বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিএমপির মার্চ মাসজুড়ে পরিশোধিত জ্বালানি তেল রফতানি নিষিদ্ধ করল চীন  ‘দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ’ যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ছুটির দিনেও খোলা থাকবে বিপিসির ডিপো রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

জাকার্তায় জুমার সময় মসজিদে বিস্ফোরণ, আহত অর্ধশতাধিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশ্বের বৃহত্তর মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার একটি স্কুল কমপ্লেক্সের ভেতর অবস্থিত মসজিদে জুমার নামাজের সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অর্ধশতাধিক মানুষ আহত হন। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তাৎক্ষণিক বিস্ফোরণের কারণ জানা যায়নি।

শুক্রবার (৭ নভেম্বর) জাকার্তার পুলিশ প্রধান আসেপ এডি সুহেরি এক সংবাদ সম্মেলনে বলেছেন, পুলিশ উত্তর জাকার্তার কেলাপা গাদিংয়ের এই স্থানে বিস্ফোরণের কারণ তদন্ত করে দেখছে।

সুহেরি বলেন, হাসপাতালে ভর্তি মানুষের সংখ্যা ৫৪। আহত ব্যক্তিদের আঘাত সামান্য থেকে গুরুতর পর্যায়ে রয়েছে। তাঁদের মধ্যে কারও কারও শরীর বিস্ফোরণে দগ্ধ হয়েছে।

সূত্র: রয়টার্স

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ