যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্য থেকে হরমুজ প্রণালী দিয়ে ‘এক লিটার তেলও’ পার হতে দেওয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছেন ইরানের যৌথ সামরিক কমান্ড— খাতাম আল–আনবিয়ার মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি।
বুধবার (১১ মার্চ) এক বিবৃতিতে জোলফাঘারি বলেন, ‘ইরানের প্রতিশোধমূলক পাল্টা হামলার নীতি শেষ হয়েছে। তেহরানের বর্তমান নীতি হবে আঘাতের বদলে আঘাত’।
জোলফাঘারি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘তেহরান হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের অংশীদারদের কাছে এক লিটার তেলও পৌঁছুতে দেবে না। তাদের অনুগত যেকোনো জাহাজ বা ট্যাংকার বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে’।
তিনি আরও বলেন, ‘ব্যারেল প্রতি তে