শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি পরীক্ষা ছাড়া বেফাকের আর কাজ কী? কাল থেকে জিপিএস ছাড়া চলবে না গণপরিবহন ‘লাইসেন্সহীন ও অদক্ষ চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ তিন সপ্তাহের বিদেশ সফরে মুফতি আবুল হাসান এমপি

গাজা সিটিতে এক দিনে নিহত ৪৯, বাস্তুচ্যুত ৬ হাজার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সেখানে ইসরায়েলের হামলায় একদিনে অন্তত ৪৯ জন নিহত হয়েছেন।
শনিবার পুরো গাজা উপত্যকায় নিহত দাঁড়ায় ৬২ জনে।

ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের তথ্যমতে, টানা বোমাবর্ষণে গাজা সিটিতে আরও ছয় হাজারের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন।

সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, গাজা সিটির বাসিন্দারা এখন টানা অবরোধ ও বোমাবর্ষণের কারণে ভয়াবহ পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ইসরায়েলি বাহিনী বেশ দ্রুতই গাজা সিটিতে হামলা চালাচ্ছে, যেন শহরটি খালি করা যায়। সেখানে উড়োজাহাজ থেকে লিফলেট ফেলে লোকজনকে পালাতে বলা হয়েছে।

আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ গাজা সিটি থেকে জানান, ইসরায়েলি যুদ্ধবিমান প্রতি ১০ থেকে ১৫ মিনিট পরপর আবাসিক ভবনসহ বিভিন্ন স্থাপনায় বোমা ফেলছে।  বেশির ভাগ সময়ই মানুষকে নিরাপদে সরে যেতে যথেষ্ট সময় দিচ্ছে না।

তিনি বলেন, বাস্তুচ্যুতদের এখন শহরের পশ্চিমাংশে ঠেলে দেওয়া হচ্ছে। তবে অনেকে থেকে যাচ্ছেন, কিংবা দক্ষিণে যাওয়ার চেষ্টা করেও গাজা সিটিতে ফিরে আসছেন।

আল-শিফা হাসপাতালের প্রধান মুহাম্মদ আবু সালমিয়া জানান, বাসিন্দারা গাজা সিটির পূর্ব দিক থেকে পশ্চিম দিকে সরে যাচ্ছেন, তবে অল্প কিছু মানুষই দক্ষিণে পৌঁছাতে পেরেছেন।  

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ