শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি পরীক্ষা ছাড়া বেফাকের আর কাজ কী? কাল থেকে জিপিএস ছাড়া চলবে না গণপরিবহন ‘লাইসেন্সহীন ও অদক্ষ চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ তিন সপ্তাহের বিদেশ সফরে মুফতি আবুল হাসান এমপি

ডাকসুতে শিবিরের বিজয়ে অভিনন্দন জানাল পাকিস্তান জামায়াত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) ইসলামী ছাত্রশিবিরের ঐতিহাসিক বিজয়ে অভিনন্দন জানিয়েছেন জামায়াত-ই-ইসলাম পাকিস্তানের আমির হাফিজ নাঈম উর রহমান। বুধবার (১০ সেপ্টেম্বর) সংগঠনের অফিশিয়াল ফেসবুক পেজে তার বক্তব্য প্রকাশ করা হয়।

হাফিজ নাঈমুর বলেন, ‘বাংলাদেশে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে, আলহামদুলিল্লাহ। দেশটির বৃহত্তম বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনে ছাত্রশিবির বিপুল ব্যবধানে জয়লাভ করেছে। পুরো প্যানেল বিজয়ী হওয়া বাংলাদেশের ইতিহাসে এই প্রথম।’

হাফিজ নাঈমুর রহমান আরো বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, অন্য প্যানেলগুলো একযোগে ভারতপন্থী শক্তির সমর্থন পেয়েছিল। তবু শিক্ষার্থীরা শিবিরকে জয়ী করেছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনে শিবিরের এই বিজয়ে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আল্লাহর ইচ্ছায় এই বিজয় ছাত্র-যুবসমাজের অধিকার আদায়ের সংগ্রাম ত্বরান্বিত করবে। একইসঙ্গে ভারতের ষড়যন্ত্র থেকে বাংলাদেশের মুক্তি এনে দেবে এবং দেশের উন্নয়ন ও অগ্রগতির নতুন শিরোনাম রচনা করবে।

এ ছাড়া তিনি নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকারকে কৃতিত্ব দেন। বলেন, গণতন্ত্রের নার্সারি হিসেবে পরিচিত ছাত্রসংসদ নির্বাচন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সক্ষম হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ