বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যুব মজলিসের কেন্দ্রীয় সম্মেলন সফল করতে মতবিনিময় সভা হাসিনাকে ঠেকাতে সরকারের রোডম্যাপ চায় ইসলামী আন্দোলন দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তার পর মাওলানা সাদের সঙ্গে আলেমদের বৈঠক আজও জানি না, কেন আমাকে খুঁজেছিলেন পীর সাহেব চরমোনাই রহ. মাওলানা আব্দুল গনী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে গ্রন্থের মোড়ক উন্মোচন  শিশুস্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত হাসপাতাল দাবি-দাওয়ার টানাপোড়েন শেষে নতুন মজুরি কাঠামোতে পোশাকশ্রমিকরা বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টদের আর কখনো স্থান দেবে না: প্রতিমন্ত্রী জানুয়ারিতে চালু হচ্ছে খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন একনেক সভা আজ, উঠছে ১২ প্রকল্প

আসামে এক মাসে ৩৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের আসাম রাজ্যে মুসলিমদের বিরুদ্ধে চলছে ভয়াবহ দমন-পীড়ন। সেখানে নির্বাচনের পূর্বভাগে ধর্ম ও জাতিগত পরিচয়কে কেন্দ্র করে এক উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে বাংলা ভাষাভাষী মুসলিম সম্প্রদায় চরম দমন-পীড়নের শিকার হচ্ছেন। শুধু গত এক মাসেই আসাম রাজ্যজুড়ে পাঁচটি অভিযানে তিন হাজার ৪০০টি মুসলিম পরিবারের ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে।

ঘরবাড়ি ধ্বংসের পাশাপাশি নাগরিকত্ব নিয়ে প্রশ্ন, এমনকি জোর করে বাংলাদেশে ঠেলে দেওয়ার মতো ঘটনা অহরহ ঘটছে।

সোমবার প্রকাশিত রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে, বাংলাদেশ সীমান্তের কাছাকাছি এক কোণে নীল ত্রিপলের নিচে শত শত মুসলিম নারী, পুরুষ ও শিশু গাদাগাদি করে আশ্রয় নিয়েছে। তাদের কেউ কয়েকদিন, কেউ কয়েক সপ্তাহ আগে বাড়িঘর হারিয়েছে। রাজ্য কর্তৃপক্ষের অভিযানে তাদের ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আসন্ন রাজ্য নির্বাচনকে সামনে রেখে এই উচ্ছেদ অভিযান ব্যà