মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮


ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় নিহত ১০৮, আহত ৩৯৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরায়েলের বর্বর হামলা থামছেই না। ঈদের দিনগুলোতেও গাজায় অবিরামভাবে হামলা চালাচ্ছে আগ্রাসনকারী ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। রবিবার দিনভর ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজার উপত্যকায় নিহত হয়েছেন অন্তত ১০৮ জন।

এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০৮টি মরদেহ হাসপাতালে আনা হয়েছে এবং এসময় আহত হয়েছেন আরও ৩৯৩ জন। এ নিয়ে গত অক্টোবর ২০২৩ সাল থেকে গাজা উপত্যকায় এখন পর্যন্ত অন্তত ৫৪ হাজার ৮৮০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ২৬ হাজার ২২৭ জনে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, “অনেক মরদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে আছে। যাদের কাছে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছে না।