বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি

৩৫ মিনিটেই পরিষ্কার হলো গ্র্যান্ড মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাত্র ৩৫ মিনিটে মক্কার গ্র্যান্ড মসজিদ পরিষ্কার করেছেন পরিচ্ছন্নকর্মীরা। গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর দেখভালের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষ জানায়, তারা ৩ হাজার ৫০০ পুরুষ ও মহিলা কর্মীর একটি পরিচ্ছন্ন দল নিয়োগ করেছে।  তাদেরকে ১২টি বিশেষায়িত ওয়াশিং মেশিন এবং ৬৭৯টি পরিষ্কারক মেশিন দেওয়া হয়।

বর্জ্য ব্যবস্থাপনার জন্য গ্র্যান্ড মসজিদের ভেতরে এবং বাইরে তিন হাজারের বেশি পাত্র দেওয়া হয়।  এগুলো প্রতিদিন ৭০ টন বর্জ্য সংগ্রহ এবং অপসারণ করে, যা কখনো কখনো ১০০ টন পর্যন্তও বৃদ্ধি হয়।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, তারা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার করে হজযাত্রী ও মুসল্লিদের চলাফেরাকে প্রভাবিত না করেই ২৪ ঘন্টা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখে।

তারা জোর দিয়ে আরও বলেছে, তাদের লক্ষ্য আল্লাহর অতিথিদের সর্বোচ্চ যত্ন এবং তাদের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষার মাধ্যমে একটি বিশুদ্ধ ইবাদতের পরিবেশ তৈরি করা, যাতে তারা স্বাচ্ছন্দ্য ও আরামের সাথে তাদের ইবাদত ও আচার-অনুষ্ঠান সম্পাদন করতে পারে।

এনআরএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ