গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ৬০২ জন ফিলিস্তিনি কারাবান্দিকে ছেড়ে দিচ্ছে ইসরায়েল, বিনিময়ে ৬ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিচ্ছে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস। আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) মুক্তি পাচ্ছেন তারা।
শনিবার (২২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েল ও হামাসের মধ্যে বন্দিবিনিময় চলছে। শনিবার স্থানীয় সময় সকাল ৮টায় ছয় ইসরায়েলিকে ছাড়বে হামাস। এর বিনিময়ে ইসরায়েল থেকে মুক্তি পাবেন ৬০২ ফিলিস্তিনি।
জিম্মিদের মধ্যে চারজন, এলিয়া কোহেন (২৭), তাল শোহাম (৪০), ওমর শেম তোভ (২২) এবং