মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জনগণের নৈতিক ও চারিত্রিক সংশোধনে রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন’ মিরপুরে আবার বাসে আগুন আলেম-শিক্ষার্থীদের তাবলিগে সময় দেওয়া নিয়ে দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তা ফারেগিনে মুখরিত ধুপখোলা মাঠ, ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন শুরু আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা টানা চতুর্থ বছর হজে যেতে পারছেন না ১০ হাজার গাজাবাসী আজ রাত ৮টায় ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী ভালোবাসার প্রোজ্জ্বল আলোয় জামিয়া ফরিদাবাদ

দুই মাসের মধ্যেই সরকারের পতন হতে পারে: ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ইমরান খান -ফাইল ছবি

পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) নেতৃত্বাধীন সরকার আর মাত্র দুই মাস ক্ষমতায় টিকতে পারবে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থাপিত অস্থায়ী এজলাসে বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে এমন পূর্বাভাস দিয়েছেন তিনি।

ইমরান খান বলেন, ‘সরকার একটি বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে রয়েছে। শাসকেরা বোকার মতো কাজ করছেন। তারা কিছু মেনে নিতে চান না। এই কারাগার থেকে আমি অনুমান করছি যে এই সরকারের হাতে আর মাত্র দুই মাস সময় আছে।’

দেশটির প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সিকান্দার সুলতান রাজার বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে তিনি বলেন, সিইসি অতীতে ‘জালিয়াতির নির্বাচনের’ আয়োজন করেছিলেন। উপনির্বাচনের সময় তারা ‘জাল ভোট দিয়ে ব্যালট বাক্স ভর্তি করেছিলেন’।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ