সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

সমাজের বিভিন্ন শ্রেণীকে শিক্ষিত করতে মাদরাসাগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ : মাহমুদ মাদানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
জমিয়ত উলমায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানি -ফাইল ছবি

|| নুর আলম সিদ্দিকী ||

জমিয়ত উলমায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানি বলেছেন, ভারতীয় সমাজের বিভিন্ন শ্রেণীকে শিক্ষিত করতে মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ভারতের সংবিধানে ধর্মীয় ও ভাষাগত সংখ্যালঘুরা তাদের পছন্দমত শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করে নিজেদের মতো চালাতে পারবে। স্বাধীনতা আন্দোলনেও মাদরাসাগুলোর অবদান অতুলনীয়।

প্রসঙ্গত, সাম্প্রতিক ভারতের যোগী রাজ্যে সরকারি মাদরাসায় অধ্যয়নরত মুসলিম ও হিন্দু শিক্ষার্থীদের সরকারি স্কুলে স্থানান্তরিত করার জন্য উত্তরপ্রদেশ সরকার নির্দেশনা দিয়েছে।

উত্তরপ্রদেশের তৎকালীন মুখ্যসচিব দুর্গাশঙ্কর মিশ্র গত ২৬ জুন রাজ্যের সব জেলা ম্যাজিস্ট্রেটদের কাছে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের (এনসিপিসিআর) জারি করা একটি চিঠি উদ্ধৃত করেন। চিঠিতে সরকারি অনুদানপ্রাপ্ত মাদরাসায় অধ্যয়নরত সকল অমুসলিম শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষা কাউন্সিলের বিদ্যালয়ে ভর্তি করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, সরকারি এই নির্দেশকে 'অসাংবিধানিক' এবং সংখ্যালঘুদের অধিকার লঙ্ঘনকারী পদক্ষেপ আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে জমিয়ত উলামায়ে হিন্দ।

সূত্র: দ্যা ইনকিলাব উর্দু

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ