সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

পাকিস্তানে বন্ধ করে দেওয়া হলো ‘অনৈসলামিক’ মায়ের দুধের ব্যাংক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
করাচির একটি হাসপাতালে শিশুদের মায়ের দুধের ব্যাংক -ছবি: ডেইলি পাকিস্তান

পাকিস্তানের একটি হাসপাতালে অপূর্ণ শিশুদের জীবন বাঁচানোর জন্য মায়ের বুকের দুধের ব্যাংক (Mother's breast milk bank) চালু হয়েছিল। তবে বিভিন্ন ইসলামিক ব্যক্তিত্বরা এপদ্ধতিতে ‘অনৈসলামিক’ বলে অভিহিত করায় এটিকে বন্ধ করে দেয়া হয়েছে।

বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানায়, করাচির একটি হাসপাতালে অপূর্ণ শিশুদের মায়ের দুধের ব্যাংক থেকে দুধ সরবারহ করার পরিকল্পনায় এটি খোলা হয়েছিল। চলতি বছরের জুন মাসে এ দুধ ব্যাংকটি কার্যক্রম শুরু করে।

গত বছরের ডিসেম্বরে এটি চালুর পরিকল্পনার সময় ধর্মীয় ব্যক্তিত্বরা সম্মতি দিয়েছিলেন। তবে জুনে এটির কার্যক্রম শুরু হলে তারা নিজেদের অবস্থান থেকে সরে আসেন। আর এরপরই এটি বন্ধ করা হয়।

শুক্রবার (১২ জুলাই) যদিও দেশটির চিকিৎসক এবং জাতীয় ইসলামিক পরিষদ জানায়, যৌথ আলোচনার ভিত্তিতে এটি আবার চালু করার চেষ্টা করা হবে।

এ প্রসঙ্গে জামাল রেজা নামের এক চিকিৎসক বলেন, ‘একটি অপূর্ণ শিশুর জীবন বাঁচানোর জন্য সবচেয়ে কার্যকরী হলো দুধ খাওয়ানো। যদিও সাধারণ মানুষের এ নিয়ে কোনো ধারণাই নেই।’

২০২৩ সালের ডিসেম্বরে জামিয়া দারুল উলুম দুধ ব্যাংকটি খোলার সম্মতি দিয়ে ফতোয়া দেয়। এরপর সরকারের জাতীয় ইসলামি আদর্শ পরিষদ এই ফতোয়া নিয়ে প্রশ্ন তোলে। তারা জানায়, ইসলামে আত্মীয়তা নিয়ে যে বিধান রয়েছে এর মাধ্যমে তা ভঙ্গ হওয়ার ঝুঁকি আছে।

ইসলাম বিধান রয়েছে, একই নারীর দুধ পান করা নারী ও পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। কেননা তারা দুধ ভাইবোন।

সূত্র: এএফপি

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ