বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

গাজায় স্কুলে ইসরায়েলের নৃশংস বিমান হামলা, শহীদ ২৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বিমান হামলার একটি দৃশ্য-ছবি সংগৃহীত 

গাজায় আবারও জাতিসংঘ পরিচালিত স্কুলে বোমা হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। হামলায় শহীদ হয়েছে২৯ ফিলিস্তিনি এবং আরও কয়েক ডজন আহত হয়েছেন।

মঙ্গলবার হামাস নিয়ন্ত্রিত গাজার সরকারি মিডিয়ার এক প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে ।

প্রতিবেদনে বলা হয়েছে, খান ইউনিস শহরের পূর্বে অবস্থিত আবাসান আল-কাবিরা শহরের একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। জাতিসংঘ পরিচালিত স্কুলটি ফিলিস্তিনি উদ্বাস্তুদের আবাসস্থল হিসেবে ব্যবহার হয়ে আসছিল। হামলার ফলে সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং নারী ও শিশুদের প্রাণ হানিও ঘটেছে। হতাহতদের শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ সেখানে ছড়িয়ে-ছিটিয়ে ছিল এবং স্কুলের বাইরে তাঁবুতে থাকা বহু মানুষ দখলদার ইসরায়েলি হামলায় আহত হয়েছেন।

দখলদার ইসরায়েলি বাহিনী দাবি করেছে, ৭ অক্টোবর ইসরায়েলে হামলায় অংশ নেওয়া ‘হামাসের সামরিক শাখার সন্ত্রাসী’কে লক্ষ্য করার জন্য ‘সুনির্দিষ্ট যুদ্ধাস্ত্র’ ব্যবহার করেছে।

যুদ্ধ বিধ্বস্ত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ৭ অক্টোবর থেকে হামাস-ইসরায়েলের যুদ্ধে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছে ৩৮ হাজার ২৪৩ জন। আহত হয়েছে ৮৮ হাজার ৩৩ জন।

সূত্র: আল জাজিরা

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ