বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

এবার ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলায় যুক্ত হলো কিউবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এবার ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) করা গণহত্যা মামলায় যুক্ত হলো কিউবা। শুক্রবার তারা এই মামলায় যুক্ত হওয়ার ঘোষণা দেয়। গতকাল শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপরেই বছরের পর বছর ধরে গাজায় চলা সামরিক পদক্ষেপ জোরালো করে ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ হারিয়েছে ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত ৮১ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক। এমন পরিস্থিতিতে বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে।

এমন অবস্থায় ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে প্রথম মামলা করে দক্ষিণ আফ্রিকা। পরে তাদের সঙ্গেযোগ দিয়েছিল উত্তর আমেরিকার মেক্সিকো ও চিলি। ইউরোপের প্রথম দেশ হিসেবে যোগ দেয় স্পেন। এবার সেই মামলায় যুক্ত হওয়ার ঘোষণা দিয়েছে কিউবা।

রেডিও হাভানা কিউবার তথ্য অনুযায়ী, গণহত্যার অপরাধ বিষয়ক শাস্তি ও প্রতিকার সংশ্লিষ্ট জেনেভা সনদের কারণে কিউবা এই মামলায় যুক্ত হচ্ছে।

কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘কিউবা আনুষ্ঠানিকভাবে ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার গণহত্যার অভিযোগকে সমর্থন করবে। কারণ, গাজায় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নেতানিয়াহু সরকারের ক্রমবর্ধমান আক্রমণ বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।’

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ