মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জনগণের নৈতিক ও চারিত্রিক সংশোধনে রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন’ মিরপুরে আবার বাসে আগুন আলেম-শিক্ষার্থীদের তাবলিগে সময় দেওয়া নিয়ে দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তা ফারেগিনে মুখরিত ধুপখোলা মাঠ, ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন শুরু আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা টানা চতুর্থ বছর হজে যেতে পারছেন না ১০ হাজার গাজাবাসী আজ রাত ৮টায় ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী ভালোবাসার প্রোজ্জ্বল আলোয় জামিয়া ফরিদাবাদ

যে কারণে ভারত ছেড়ে পালাচ্ছে শত শত কোটিপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

ভারতের টানা তৃতীয়বার ক্ষমতায় এসছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ভারতে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দাবি করা হয়, বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুত এগিয়ে চলা অর্থনীতির দেশ ভারত। অথচ দ্রুত এগিয়ে চলা সেই ভারত ছেড়ে ‘পালাতে’ আগ্রহী কোটিপতিরা।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে এমনই চাঞ্চল্যকর রিপোর্ট। যেখানে দেখা যাচ্ছে, চলতি বছরে এখন পর্যন্ত ভারত ছেড়ে অন্য দেশের নাগরিকত্ব নিয়েছেন চার হাজার ৩০০ কোটিপতি। শুধু তাই নয় রিপোর্টে দেখা যাচ্ছে, ভারত ছেড়ে বেশিভাগই পছন্দের জায়গা হিসেবে বেছে নিচ্ছেন মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাতকে।

ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট ফ্রম হেনলে অ্যান্ড পাটনার্স-এর তরফে সম্প্রতি এক রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, স্বদেশ ছেড়ে অন্য দেশে আশ্রয় নেয়া ধনীদের তালিকায় সবার উপরে রয়েছে চীন ও ব্রিটেন। এর পর তালিকায় তৃতীয় স্থানে নাম উঠে এসেছে ভারতের।