মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত জাপানে ভূমিকম্পে শপিং মল ধসে আটক বহু মানুষ ২০২৬ সালের প্রথম ছয় মাসে দুবাইয়ে ৫৫১১ জনের ইসলাম গ্রহণ জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু আরও ৩ জনের, ভর্তি ৫১২

নভেম্বর থেকে জাহাজে ৫০টির বেশি হামলা চালিয়েছে হুতিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইয়েমেনের হুতি মিলিশিয়ারা গত বছরের শেষ দিকে হামলা শুরুর পর থেকে ইয়েমেনের উপকূলে চলাচলকারী বেসামরিক ও সামরিক জাহাজে কমপক্ষে ৫০ বার হামলা চালিয়েছে। বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।

ইরান সমর্থিত হুতিরা কয়েক মাস ধরে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্য রুটে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলিতে হামলা চালিয়ে আসছে। মার্কিন ও ব্রিটিশ বাহিনী বারবার হুতিদের বিরুদ্ধে বিমান হামলা চালালেও তাদের থামানো যায়নি।

মার্কিন সহকারী প্রতিরক্ষামন্ত্রী সেলেস্ট ওয়াল্যান্ডার আইনপ্রণেতাদের বলেন, লোহিত সাগরে হুতিরা বাণিজ্যিক জাহাজ ও নৌযানের বিরুদ্ধে কমপক্ষে ৫০টি হামলা চালিয়েছে। বিশ্ব বাণিজ্যের এই গুরুত্বপূর্ণ চ্যানেলকে তারা প্রভাবিত করতে চায়।

হুতিরা নভেম্বরে এডেন উপসাগর এবং লোহিত সাগরে জাহাজে হামলা শুরু করে। তারা বলছে, এই অভিযানের উদ্দেশ্য গাজায় ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করা।

তারা ইসরায়েলি, ব্রিটিশ ও আমেরিকান জাহাজের পাশাপাশি ইসরায়েলি বন্দরগামী জাহাজে আঘাত হানার অঙ্গীকার করেছে। এটা ইয়েমেনের উপকূলের গুরুত্বপূর্ণ বাণিজ্য রুট দিয়ে যান চলাচল বিঘ্নিত করেছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ