মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত জাপানে ভূমিকম্পে শপিং মল ধসে আটক বহু মানুষ ২০২৬ সালের প্রথম ছয় মাসে দুবাইয়ে ৫৫১১ জনের ইসলাম গ্রহণ জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু আরও ৩ জনের, ভর্তি ৫১২

এক ঘণ্টা বন্ধ থাকায় ফেসবুকের ক্ষতি ১১০০ কোটি টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বাংলাদেশ, ভারত, আমেরিকা, পশ্চিম ইউরোপসহ প্রায় গোটা বিশ্বে মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার এবং থ্রেড মঙ্গলবার রাত ৯টার পর হঠাৎ বন্ধ হয়ে যায়। ‘সেশন এক্সপায়ার্ড’ বলে বার্তা দিয়ে স্বয়ংক্রিয়ভাবে আপনা থেকেই লগ আউট হয়ে যায় অ্যাপ। 

ওয়াশিংটন পোস্ট জানায়, ফেসবুক, ইনস্টাগ্রাম, বার্তা আদান-প্রদানের অ্যাপ মেসেঞ্জারে প্রবেশ ও ব্যবহার করতে না পেরে অনেকেই অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি না, তা নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়েন। এরপর রাত ১০টা ২৩ মিনিটে আবারও সচল হয় ফেসবুক।

যদিও তখনই ইনস্টাগ্রাম সচল হতে আরো সময় নেয়। কী কারণে এই বিপত্তি তা মেটা প্রধান মার্ক জাকারবার্গ না বললেও সাইবার বিশেষজ্ঞরা বলছেন, সার্ভারের সমস্যা থেকেই এই বিভ্রাট। এই সময়ের মধ্যেই বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়ে গেছে এই প্রতিষ্ঠানটির।

ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার এবং থ্রেড বন্ধ হয়ে যাওয়ার কারণে আচমকা মেটার শেয়ার দরে পতন ঘটে। আর্থিক মূল্যে ক্ষয়ক্ষতি পরিমাণ আনুষ্ঠানিকভাবে জানায়নি মেটা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসভিত্তিক অর্থনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান ওয়েডবুশ সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক ড্যান আইভস ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে বলেন, এই বিভ্রাটে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছে মেটা। এ ঘটনায় মেটার শেয়ারের দাম ১.৫ শতাংশ কমে যায়। জাকারবাগের্র অন্তত ১০০ মিলিয়ন ডলারের সমপরিমাণ ক্ষতি হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় (বর্তমান বাজার দর অনুসারে) ১ হাজার ৯৮ কোটি টাকারও বেশি। 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম যখন মেটার প্ল্যাটফরমগুলোর লগ-আউট ও লগ-ইন বিপত্তি দেখা দেওয়ার পরপরই মেটার শেয়ার দর পড়ে যায় ১ দশমিক ৫ শতাংশ। প্রতিষ্ঠানটির শেয়ার দর ১ দশমিক ৬ শতাংশ পর্যন্ত কমেছে। প্রায় দেড় ঘণ্টার ঐ বিভ্রাটে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়ে মেটা। সবমিলিয়ে ৩ বিলিয়ন অর্থাত্ প্রায় ৩০০ কোটি ডলার ক্ষতি হয়েছে।

এর আগে, ২০২১ সালের ৪ অক্টোবর ছয় ঘণ্টার বেশি সময় বন্ধ ছিল ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। সেসময় ছয় ঘণ্টার ঐ বিভ্রাটে ৭০০ কোটি ডলার ক্ষতির সম্মুখীন হয়েছিলেন জাকারবার্গ। আর এর প্রভাবে বিশ্ব অর্থনীতি ১০০ কোটি ডলারের বেশি ক্ষতির মুখে পড়েছিল তখন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ