মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’ 

‘দেশের স্বার্থে সব রাজনৈতিক দলের অবস্থান এক হওয়া উচিত’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের স্বার্থের জন্য রাজনৈতিক দলগুলোর অবস্থান এক হওয়া উচিত বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২ মে) জাতীয় প্রেসক্লাবে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন ।

তারেক রহমান বলেন, বিগত বছর গুলোতে যারা সংবিধান লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে শাস্তির জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপ জনগণের কাছে জবাবদিহি করতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে আবারও স্বৈরাচার মাথা চাড়া দিয়ে উঠবে। জাতীয় নির্বাচন নিয়ে অবজ্ঞা ও অবহেলামূলক বক্তব্য অপশক্তিকে মাথা চাড়া দিয়ে উঠতে সহায়তা করবে। এছাড়া করিডোরের বিষয়ে সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে।

তিনি বলেন, দেশে একটি অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হলে রাজনৈতিক দলগুলোকে জনগণের আদালতে তোলার ব্যবস্থা করতে হবে অন্তর্বর্তী সরকারকেই।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, জনগণকে রাজনৈতিক ও অর্থনৈতিক নিশ্চয়তা দেবার জন্য জনগণের নির্বাচিত সরকার দরকার। সেজন্য দেশে স্বাধীনভাবে ভোট প্রদানের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ