মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
যশোরে জামায়াত এমপির সঙ্গে এলাকাবাসীর কী ঘটেছে? সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণা, সতর্ক করল পুলিশ বেফাক মহাসচিবের কাছে সচেতন আলেম সমাজের ১২ দফা প্রস্তাবনা পেশ আকস্মিক মৃত্যু থেকে বাঁচার উপায় ও করণীয়  ফ্যামিলি কার্ডে অনিয়ম প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী রাজধানীতে টিসিবির পণ্য নিতে এসে দেয়ালচাপায় প্রাণ গেল একজনের হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি নিত্যপণ্যের আগাম সংকট শনাক্ত করবে এআই: বাণিজ্যমন্ত্রী দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর উৎপাদনে প্রধানমন্ত্রীর সহযোগিতার আশ্বাস

ইসরায়েলি গণহত্যায় সবুজ সংকেত দিয়েছে আমেরিকা: ইলহান ওমর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যা চালাতে ইহুদিবাদী ইসরায়েলকে আমেরিকা সবুজ সংকেত দিয়েছে বলে অভিযোগ করেছেন মার্কিন কংগ্রেস সদস্য ইলহান ওমর। 

তিনি তেল আবিবের প্রতি ওয়াশিংটনের সামরিক সহায়তাকে ‘রাষ্ট্র-নিয়ন্ত্রিত সহিংসতা’ বলে উল্লেখ করেছেন।

মিনেসোটা থেকে নির্বাচিত এই ডেমোক্র্যাট প্রতিনিধি ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। 

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ব্যাপক হারে হত্যাকাণ্ড এবং ১০ লাখেরও বেশি মানুষের বাস্তুহারা হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন ইলহান ওমর।

কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইসরায়েলের কাছে অতিরিক্ত অস্ত্র সাহায্য পাঠানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের কড়া সমালোচনা করে তিনি বলেন, “এই প্রশাসন ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যার সবুজ সংকতে দিয়ে একজন নিরপেক্ষ মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে পারে না।

ইসরায়েলের অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ করে দেওয়া কোনও পররাষ্ট্রনীতি নয়। এটি সেইসব নিরস্ত্র মানুষের বিরুদ্ধে রাষ্ট্র-নিয়ন্ত্রিত সহিংসতা যারা শুধুমাত্র শান্তিতে বেঁচে থাকতে চায়।”

মার্কিন এই আইনপ্রণেতা বলেন, “আমরা যদি সত্যিকার অর্থে মানবতাকে রক্ষা করতে চাই, গাজার নিরপরাধ মানুষকে বাঁচাতে চাই, পণবন্দিদেরকে নিরাপদে ফিরিয়ে আনতে চাই এবং সর্বোপরি শান্তি প্রতিষ্ঠা করার আশা রাখি তাহলে আমাদেরকে এই মুহূর্তে যুদ্ধ বন্ধ করতে হবে।”

গাজা উপত্যকায় ইসরায়েলি নৃশংসতার ব্যাপারে আমেরিকাসহ বিশ্ব নেতাদের নীরবতায় অসন্তোষ প্রকাশ করে ইলহান ওমর বলেন, বাস্তব কোনও পদক্ষেপ না নিয়ে মুখে মানবাধিকারের বুলি গ্রহণযোগ্য হতে পারে না।
সূত্র: দ্য হিল, আল মায়াদিন, প্রেসটিভি

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ