মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
যশোরে জামায়াত এমপির সঙ্গে এলাকাবাসীর কী ঘটেছে? সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণা, সতর্ক করল পুলিশ বেফাক মহাসচিবের কাছে সচেতন আলেম সমাজের ১২ দফা প্রস্তাবনা পেশ আকস্মিক মৃত্যু থেকে বাঁচার উপায় ও করণীয়  ফ্যামিলি কার্ডে অনিয়ম প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী রাজধানীতে টিসিবির পণ্য নিতে এসে দেয়ালচাপায় প্রাণ গেল একজনের হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি নিত্যপণ্যের আগাম সংকট শনাক্ত করবে এআই: বাণিজ্যমন্ত্রী দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর উৎপাদনে প্রধানমন্ত্রীর সহযোগিতার আশ্বাস

পাগড়ি পড়লে খালিস্তানি, আর মুসলিম হলেই পাকিস্তানি ? প্রশ্ন মমতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বুধবার সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে প্রতিবাদ জানান মমতা। পরদিন বৃহস্পতিবার ভাষা দিবসের অনুষ্ঠানেও এ নিয়ে সরব হন ওপার বাংলার মুখ্যমন্ত্রী।

বাংলার সংস্কৃতি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে অভিযোগ করে বিজেপির উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে মমতা বলেন, এবার মুসলিম অফিসারকে দেখে পাকিস্তানি বলে দেবেন?

জানা গেছে, মঙ্গলবার সকালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির একটি প্রতিনিধি দল সন্দেশখালির উদ্দেশে রওনা দেয়। ধামাখালিতে তাদের বাধা দেওয়া হয়। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলসহ একাধিক বিজেপি নেতা পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।

সেখানেই পুলিশের ব্যারিকেডের মাঝে এক শিখ পুলিশ কর্মকর্তাকে ‘খালিস্তানি’ বলা হয়েছে বলে অভিযোগ উঠে। পরে ওই পুলিশ কর্মকর্তা সংবাদ মাধ্যমের সামনে প্রতিবাদ করেন।

মুখ্যমন্ত্রী বলেন, একটা পাঞ্জাবি অফিসার কী অপরাধ করেছিল? সে ডিউটি করছিল। সে পাগড়ি পরেছিল বলে তাকে খালিস্তানি বলে দেবেন? কত মুসলিম অফিসার আছে, এবার তো মুসলিম অফিসারকে দেখে পাকিস্তানি বলে দেবেন।

তিনি বলেন, আমাকে তো কতবার কত কিছু বলে ব্যঙ্গ করা হয়েছে। আমি নিজেরগুলোকে নিয়ে অতটা মাথা ঘামাই না। তবে দু-একজন হঠাৎ করে গজিয়ে উঠেছে।

বাংলার সংস্কৃতি নষ্ট করার চেষ্টা করছে। বাংলাকে কলুষিত করার চেষ্টা করছে। এই জিনিস আমরা বরদাস্ত করবো না। বাংলার মাথানত হতে দেব না। বাংলার অধিকার কীভাবে রক্ষা করতে হয়, আমরা জানি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ