মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি নিত্যপণ্যের আগাম সংকট শনাক্ত করবে এআই: বাণিজ্যমন্ত্রী দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর উৎপাদনে প্রধানমন্ত্রীর সহযোগিতার আশ্বাস জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু দুরুদে ইব্রাহিম: অর্থ ও ফজিলত রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুত ইসি: সিইসি টুথপেস্টে বিষ, ফিরুন সুন্নতি মিসওয়াকে! শরীয়তপুরে বড়াইল মাদরাসার ইসলাহি মাহফিল সম্পন্ন মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান

রাশিয়ার ৩ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইউক্রেনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

এবার পূর্ব ইউক্রেনে রাশিয়ার তিনটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ভ্লাদিমির জেলেনস্কি প্রশাসন। বলা হয়েছে, গতকাল শনিবার ভূপাতিত রুশ যুদ্ধবিমানগুলোর দু’টি এসইউ-৩৪ এবং একটি এসইউ-৩৫।

ইউক্রেনীয় কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনীয় বাহিনী শনিবার পূর্ব ইউক্রেনের আকাশে দু’টি রাশিয়ান এসইউ-৩৪ ফাইটার-বোম্বার এবং একটি এসইউ-৩৫ ফাইটারকে গুলি করে ভূপাতিত করেছে বলে দেশটির বিমানবাহিনী প্রধান বলেছেন।

যদিও রয়টার্স এই দাবিটি স্বাধীনভাবে যাচাই করতে সক্ষম হয়নি এবং মস্কোরও কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এই দাবি সত্য হলে অত্যাধুনিক এই যুদ্ধবিমানগুলো হারানোর ফলে মস্কোর আর্থিক ক্ষতি মোট ১০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি হবে বলে মনে করা হচ্ছে।

মূলত উন্নত পশ্চিমা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হাতে পাওয়ার পর থেকে যুদ্ধে সম্মুখ সারির কাছাকাছি অঞ্চলে রাশিয়ান বিমান চলাচলের বিরুদ্ধে ক্রমবর্ধমান হুমকি সৃষ্টি করতে এই অস্ত্রগুলো মোতায়েন করতে সক্ষম হয়েছে ইউক্রেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ