মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি নিত্যপণ্যের আগাম সংকট শনাক্ত করবে এআই: বাণিজ্যমন্ত্রী দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর উৎপাদনে প্রধানমন্ত্রীর সহযোগিতার আশ্বাস জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু দুরুদে ইব্রাহিম: অর্থ ও ফজিলত রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুত ইসি: সিইসি টুথপেস্টে বিষ, ফিরুন সুন্নতি মিসওয়াকে! শরীয়তপুরে বড়াইল মাদরাসার ইসলাহি মাহফিল সম্পন্ন মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান

দেওবন্দে কোনো রাজনৈতিক নেতাকে স্বাগত জানানো হবে না: মুফতি আবুল কাসেম নো’মানী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

বিশ্বখ্যাত ইসলামি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দে কোনো রাজনৈতিক নেতাকে স্বগাত জানানো হবে না মর্মে ঘোষণা দিয়েছে।

১৪ ফেব্রুয়ারি (বুধবার) দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নো’মানী এ ঘোষণা দেন।

ভারতীয় সংবাদ মাধ্যম আওয়াজ দ্যা ভয়েস জানিয়েছে, ‘লোকসভা নির্বাচনকে সামনে রেখে সব রাজনৈতিক দলের তৎপরতা তীব্র হয়ে উঠেছে। রাজনৈতিক নেতা ও বিভিন্ন ধর্মের নেতাদের মধ্যে বৈঠকের ধারাও বেড়েছে। লোকসভা নির্বাচনের তারিখ এখনও ঠিক হয়নি, তবে রাজনীতির মাঠ উত্তপ্ত হয়েছে।

বিভিন্ন শ্রেণীর ভোটারদের আকৃষ্ট করতে সম্ভাব্য সব কৌশল অবলম্বন করছে সব দলই। দেওবন্দের দারুল উলূম ইসলামী শিক্ষার জন্য বিখ্যাত, এর সাথে লক্ষ লক্ষ মুসলমান জড়িত, যারা দারুল উলূমের জারি করা প্রতিটি সিদ্ধান্তকে আন্তরিকভাবে সম্মান করে। তাই নির্বাচনের সময় প্রায়ই নেতারা দারুল উলূমে চক্কর দিতে থাকেন।’

এদিকে, দারুল উলূম দেওবন্দের মুহতামিম মাওলানা মুফতি আবুল কাসেম নো’মানী জানান, ‘দারুল উলূমের আলেমরা কোনো রাজনৈতিক দলের নেতাকে স্বাগত জানাবেন না এবং কোনো নেতার সঙ্গে দেখা করবেন না।’

কী কারণে স্বাগত জানাবে না সে বিষয়ে মুহতামিম জানান, ‘কয়েক বছর আগে এখানে এসেছিলেন এক দলের নেতা ও স্থানীয় দলীয় নেতারা। তারা দেওবন্দ থেকে বের হয়ে মিথ্যা প্রচারণা চালায়। এ কারণেই এখন থেকে এখানে কোনো রাজনৈতিক নেতাকে স্বাগত না জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হাআমা/

 

 

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ