মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
শরীয়তপুরে বড়াইল মাদরাসার ইসলাহি মাহফিল সম্পন্ন মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান ইসলামী ঐক্যজোটের সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর ইন্তেকাল  ‘পালাবো না বলেও যে পালায়, সে আসি আসি করেও আসবে না’ ইরান যুদ্ধের পর প্রথমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু আজ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচেন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া: স্বপ্ন নয়, ধ্বংসের ফাঁদ

ইরান-পাকিস্তান উত্তেজনা নিয়ে যা বলছে আফগানিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইরানের অভ্যন্তরে ঘাঁটি করা পাকিস্তানবিরোধী সন্ত্রাসী ঘাঁটি  লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসলামাবাদ

ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তানে ইরানের বিমান হামলা চালানো নিয়ে উত্তেজনার মধ্যে এ হামলা হয়েছে।

ইরান-পাকিস্তানের মধ্যে এই উত্তেজনা নিয়ে কথা বলেছে তুরস্ক আফগানিস্তান।

বৃহস্পতিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, ইরান ও পাকিস্তান এই অঞ্চলে উত্তেজনা বাড়াতে চায় না।

জর্ডানে এক সংবাদ সম্মেলনে ফিদান বলেন, আমি উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তুরস্ক সুপারিশ করেছে, পক্ষগুলি যেন আর সামনে অগ্রসর না হয় এবং যত তাড়াতাড়ি সম্ভব শান্তি ফিরিয়ে আনা উচিত।

এদিকে তেহরান ও ইসলামাবাদের মধ্যকার উত্তেজনা নিয়ে কথা বলেছে প্রতিবেশী আফগানিস্তান। তালেবান সরকার পাকিস্তান ও ইরানে হামলাকে ‘উদ্বেগজনক’ আখ্যা দিয়ে উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ