সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

গাজায় নিহতের সংখ্যা একবিংশ শতাব্দীর যেকোনো সংঘাতের চেয়ে বেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

গাজায় ইসরায়েলের যুদ্ধে ফিলিস্তিনিদের দৈনিক মৃত্যুর সংখ্যা একবিংশ শতাব্দীর অন্য যে কোনো বড় সংঘাতের চেয়ে বেশি। অক্সফাম এই মন্তব্য করেছে। 

 এক বিবৃতিতে অক্সফাম বলেছে, ইসরায়েলের সামরিক বাহিনী প্রতিদিন গড়ে ২৫০ জন ফিলিস্তিনিকে হত্যা করছে, যা সাম্প্রতিক বছরগুলোর অন্য যে কোনো বড় সংঘাতের দৈনিক মৃত্যুর সংখ্যাকে ছাড়িয়ে গেছে।

আন্তর্জাতিক সাহায্য সংস্থা শতাব্দীর শুরু থেকে বিভিন্ন সংঘাতে দৈনিক গড় মৃত্যুর একটি তালিকা সরবরাহ করেছে: সিরিয়ায় ৯৬.৫, সুদানে ৫১.৬, ইরাকে ৫০.৮, ইউক্রেনে ৪৩.৯, আফগানিস্তানে ২৩.৮ এবং ইয়েমেনে ১৫.৮।
এতে বলা হয়, ক্ষুধা, রোগ ও শীতের পাশাপাশি ইসরায়েলি বোমাবর্ষণের কারণে গাজায় ফিলিস্তিনিদের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে এবং প্রয়োজনীয় খাবারের মাত্র ১০ শতাংশ ছিটমহলটিতে প্রবেশ করতে পারে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ২৩,৪৬৯ ফিলিস্তিনি নিহত এবং ৫৯,৬০৪ জন আহত হয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ