যুদ্ধের মধ্যেই বরখাস্ত হলেনযুদ্ধের মধ্যেই বরখাস্ত হলেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার ২০২৩ সালের শেষ দিনে তাকে বরখাস্ত করেন। এলি কোহেনের স্থলে নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন ইসরাইল কাটজ। তবে বিষয়টি ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে অনুমোদন হতে হবে।
এদিকে গাজা যুদ্ধের তৃতীয় মাস শেষ হতে চলেছে। দেশটির শাসক গোষ্ঠী বিশ্ব জনমতের পাশাপাশি বিশ্বের সরকারগুলোর পক্ষ থেকে চাপের মধ্যে রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এলি কোহেন যুদ্ধে ইসরায়েলের কোনও অর্জনের বিষয়ে অন্য দেশকে জানাতে সফল হননি। এই কারণে ইসরায়েলের বিরুদ্ধে সারা বিশ্বে জনগণের ব্যাপক উপস্থিতিতে বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে।