মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফ্যাসিবাদের আস্ফালন বেড়েছে, দায় সরকারের: গাজী আতাউর রহমান পুরনো ফ্যাসিবাদ ফিরবে না, নতুন ফ্যাসিবাদেরও জন্ম হবে না: আমিরে মজলিস ইসরায়েলের বিরোধিতা করায় আমিরাতের কবিকে নির্যাতনে হত্যা! গীতা, বেদ, বাইবেলও ডিজিটাল সংরক্ষণ করবে দারুল উলুম দেওবন্দ! ছাত্রশক্তির সাধারণ সম্পাদকের ওপর হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সব শিক্ষার্থীর বায়োমেট্রিক হাজিরা নেবে দারুল উলুম হাটহাজারী হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু  বৃহস্পতিবার বসুন্ধরা মারকাজে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ফরিদাবাদ জামিয়ার মহাসম্মেলনে আজ ও কাল বয়ান করবেন যারা ৪ ডিসেম্বর ২৫তম আন্তর্জাতিক কেরাত সম্মেলন, আসছেন পাঁচ দেশের কারী

ইরানি ঘাঁটি ও অস্ত্রাগারে মার্কিন হামলা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

সিরিয়ায় ইরানের বিপ্লবী গার্ড কর্পস ও ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ঘাঁটি ও অস্ত্রাগারে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার দিবাগত রাতে এই হামলা চালানো হয় বলে মার্কিন সামরিক কর্মকর্তা জানিয়েছেন।

সম্প্রতি সিরিয়া ও ইরাকে মার্কিন ঘাঁটিতে একাধিকার ড্রোন হামলার জবাবে প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশে এই হামলা চালানো হয়েছে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন।

তবে এই হামলায় কেউ হতাহত হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট নয়।

কর্মকর্তাদের মতে, দুটি এফ-১৬ যুদ্ধবিমান নির্ভুল অস্ত্র ব্যবহার করে স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে চারটায় ইরাক সীমান্তবর্তী আবু কামালের কাছের ওই অস্ত্রাগারে হামলা চালানো হয়।

সূত্র: আল জাজিরা, রয়টার্স, আরব নিউজ

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ