সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জনগণের নৈতিক ও চারিত্রিক সংশোধনে রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন’ মিরপুরে আবার বাসে আগুন আলেম-শিক্ষার্থীদের তাবলিগে সময় দেওয়া নিয়ে দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তা ফারেগিনে মুখরিত ধুপখোলা মাঠ, ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন শুরু আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা টানা চতুর্থ বছর হজে যেতে পারছেন না ১০ হাজার গাজাবাসী আজ রাত ৮টায় ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী ভালোবাসার প্রোজ্জ্বল আলোয় জামিয়া ফরিদাবাদ

গাজাবাসীদের ত্রাণ দিতে সম্মত মিসর, আশ্রয়ে ‘না’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহিত

যুদ্ধ কবলিত গাজা উপত্যকার বেসামরিক লোকজনকে খাদ্য ও অন্যান্য জরুরি ত্রাণ সরবরাহ করতে রাজি থাকলেও সেখানকার বাসিন্দাদের আশ্রয় দিতে প্রস্তুত নয় মিসর। বুধবার রাজধানী কায়রোতে এক বৈঠকে এই ইস্যুতে নিজ দেশের অবস্থান স্পষ্ট করেছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসি।

প্রসঙ্গত, মিসরের সিনাই উপদ্বীপের সঙ্গে ১১ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে গাজা উপত্যকার। ‘রাফাহ ক্রসিং’ নামে পরিচিত এই সীমান্ত ও তার আশপাশের এলাকায় মঙ্গলবার ব্যাপক বোমাবর্ষণ করেছে ইসরায়েলের বিমানবাহিনীর। তারপর থেকে রাফাহ ক্রসিং বন্ধ রয়েছে বলে জানিয়েছেন গাজা ও মিসরের কর্মকর্তারা।

৮ অক্টোবর শনিবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলি ডিফেন্স ফোর্সের (আইডিএফ) যুদ্ধ বাঁধার পর গাজা ভূখণ্ডে আটকা পড়া অসহায় বেসামরিক লোকজনদের জন্য ত্রাণ পাঠানোর ব্যাপারটি নিয়ে আলোচনা চলছে যুক্তরাষ্ট্র, মিসর, কাতার ও তুরস্কের মধ্যে। à