সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ‘নাস্তিকদের প্রভাবে শাপলা চত্বরের অভিযান, এটি ছিল পরিকল্পিত গণহত্যা’ মক্তব ও হিফজখানার শিক্ষকদের প্রতি কিছু নিবেদন যুক্তরাজ্যে বিকেএমের দায়িত্বশীলদের তরবিয়তি মজলিস দেশফেরত হিফজ শিক্ষককে সাবেক ছাত্রদের বিশেষ সংবর্ধনা বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

সৌদি আরবে অনন্য সম্মানে ভূষিত সাইয়্যেদ আরশাদ মাদানী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরবে অনন্য সম্মানে ভূষিত হয়েছেন ভারতের মুসলিমদের অভিভাবক এবং জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি আল্লামা সাইয়্যেদ আরশাদ মাদানী। তিনি সৌদি বাদশাহ সালমানের পক্ষ থেকে ‘মাজমাউ খাদিমিল হারামাইনিশ শারিফাইন লিল হাদিসিন নাবাবিয়্যিশ শরিফ’ এর মজলিসে আমেলার সদস্য নির্বাচিত হয়েছেন। এটাকে সৌদি আরবে একটি মর্যাদাপূর্ণ পদ হিসেবে মনে করা হয়।

জমিয়তে উলামায়ে হিন্দের পক্ষ থেকে জানানো হয়, ইতোমধ্যে সাইয়্যেদ আরশাদ মাদানী পবিত্র মদিনায় একজন সদস্য হিসেবে মজলিসে আমেলার বৈঠকে অংশ নিয়েছেন।

এছাড়া মদিনায় সফরকালে ভারতের প্রখ্যাত এই আলেম বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন এবং সেখানকার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।

সাইয়্যেদ আরশাদ মাদানী ভারতের বিখ্যাত দীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের প্রবীণ মুহাদ্দিস, প্রভাবশালী ধর্মীয় নেতা ও জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি। তাকে অন্যতম অভিভাবক হিসেবে মনে করে ভারতের মুসলিমরা। মুসলিম স্বার্থ রক্ষায় তিনি বিভিন্ন সময় জোরালো ভূমিকা পালন করে থাকেন।

আরশাদ মাদানীর বাবা সাইয়্যেদ হুসাইন আহমাদ মাদানি এবং বড় ভাই সাইয়্যেদ আসআদ মাদানী ছিলেন বাংলাদেশে আলেম-উলামাদের আধ্যাত্মিক রাহবার। তারা নিয়মিত বাংলাদেশ সফরে আসতেন। আরশাদ মাদানিও বছরে একাধিকবার বাংলাদেশ সফর করে থাকেন। বিচক্ষণ রাজনৈতিক নেতা ও ইসলামি স্কলার হিসেবে বিশ্বব্যাপী তাঁর ব্যাপক পরিচিত রয়েছে। ২০১২ সালে তিনি রাবেতায়ে আলম আল ইসলামির সদস্যপদ লাভ করেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ