রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা তেহরানে ফের হামলা চালালো ইসরায়েল, গোয়েন্দা পুলিশের প্রধান নিহত হিফজুল হাদিসসহ অন্যান্য বিভাগে ভর্তি নিচ্ছে আল মারকাজুল ইসলামী বাগমুছা ‘মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেল নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই’ গালফভুক্ত চার দেশের প্রতি‌নি‌ধির সঙ্গে পররাষ্ট্রস‌চিবের বৈঠক ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় খেলাফত মজলিসের বিক্ষোভ ‘খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের প্রতি স্পষ্ট অবজ্ঞা’ এবার রিয়াদে ভয়াবহ বিস্ফোরণ বাংলা একাডেমি পদক নেবেন মোহন রায়হান, তবে…

উত্তরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর উত্তরায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে হাবিবুর রহমান (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি রডমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতেন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে উত্তরা ১৭ নম্বর সেক্টরের ৮-ডি নম্বর রোডে এই দুর্ঘটনা ঘটে। 

পরে সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় হাবিবুরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাবিবুরকে হাসপাতালে নিয়ে আসা তার সহকর্মী জিহাদুল ইসলাম জানান, হাবিবুর নির্মাণাধীন ৪তলা ভবনটির ছাদে কলাম বাঁধাইয়ের কাজ করছিলেন। অসাবধানতাবশত কাজ করার সময় তিনি সেখান থেকে নিচে পড়ে যান। এতে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পান। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে প্রথমে উত্তরা আধুনিক হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

নিহত হাবিবুর রহমানের চাচাতো ভাই শরিফুল ইসলাম জানান, তাদের গ্রামের বাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলার মেনানগর গ্রামে। তার বাবার নাম আসিম উদ্দিন। হাবিবুর বর্তমানে উত্তরার ওই নির্মাণাধীন ভবনটিতেই থাকতেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে হাবিবুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ